০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

সরকারি চালের লোক দেখিয়ে হাতিয়ে নিয়েছে ২২ কোটি টাকা টাকা ফেরত পেতে বন্ধন

মোঃ জালাল উদ্দীন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ১১:৫৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ১৭ Time View

মোঃ জালাল উদ্দীন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি অনুদানে স্বল্পমূল্যে চালসহ গরু, মটর ও বাড়ি দেওয়ার লোভ দেখিয়ে প্রায় ১৮ হাজার মানুষের কাছ থেকে ২০-২২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ও প্রতারকদের শাস্তির দাবিতে বুধবার এলাকাবাসী মানববন্ধন করেছেন। মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী আমিরুল ইসলাম, রফিকুল ইসলাম, শামিমা খাতুন, মলি খাতুন, জেসমিন খাতুন, আব্দুর রাকিব ও সজাহান আলী। বক্তারা অবিলম্বে প্রতারক চক্রকে আইনের আওতায় এনে টাকা ফেরতের দাবি জানান। ভুক্তভোগীরা জানান, শিবগঞ্জের জাবরী, চাঁপাইনবাবগঞ্জ সদরের নসিপুর, চকঝগড়ু, জামবাড়িয়া ও মহেশপুর এলাকায় কার্ডপ্রতি চালের জন্য ৫ হাজার, গরুর জন্য ৩০ হাজার, মটরের জন্য ১৫ হাজার এবং বাড়ির জন্য ৬০ হাজার টাকা করে আদায় করা হয়। এভাবে প্রায় ১৮ হাজার কার্ডের বিপরীতে ২০-২২ কোটি টাকা আত্মসাৎ করেছে মোসা. জেসমিন বেগম ও কামরুল হাসান মৃদুলসহ একটি চক্র।

https://sonalishopbd.com

এদিকে গত মঙ্গলবার চাল আনতে গিয়ে এই চক্রের হাতে জিম্মি হন সাফিয়া বেগম (৫৫) ও তার নাতি নিশান আলী। তাঁদের উদ্ধারে গিয়ে স্বজন সাহাবুদ্দিন ও সাব্বির হামলার শিকার হন এবং তাঁদের কাছে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্বজনদের উদ্ধার করতে গেলে আরও ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মো. শরিফুল ইসলাম শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। মানববন্ধনে তিনি অভিযোগ করেন, হামলার পর থেকে তাঁর মা সাফিয়া বেগমের কোনো খোঁজ মিলছে না এবং অভিযুক্তরা তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন করছে।

এ বিষয়ে জানতে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কোন সাড়া পাওয়া যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

সরকারি চালের লোক দেখিয়ে হাতিয়ে নিয়েছে ২২ কোটি টাকা টাকা ফেরত পেতে বন্ধন

Update Time : ১১:৫৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬