০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান
Reporter Name
- Update Time : ০৩:২৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ৯৭ Time View

মোঃ জালাল উদ্দীন চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় ৫৩টি মসজিদ, গোরস্তান, মাদ্রাসা, কলেজ ও প্রতিষ্ঠানে প্রায় ২৭ লাখ টাকার টিআরের অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে শিবগঞ্জ পৌরসভা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে পৌর মিলনায়তনে ৫৩টি প্রতিষ্ঠানের প্রধানদের হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আজাহার আলী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন, শিবগঞ্জ শিল্প ও বণিক ইউসুফ আলী এবং বাগানটুলি জামে মসজিদের সভাপতি সফিকুল ইসলাম প্রমূখ।চাঁদাবাজির অভিযোগে কারাগারে যুবক
মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির চাকরি দেয়ার নামে চাঁদাবাজির অভিযোগে মাসুম রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। মামলা সূত্রে জানা যায়, গত তিন মাস আগে বিজিবির চাকরি হয়েছে মাসুম রানার আপন ভাগনের। চাকরি হওয়ার পর থেকে মাসুম তার বোনের কাছে ৭ লাখ টাকা দাবি করে আসছেন। তার দাবি- তার ভাগনের চাকরি তিনি কোনো এক দালালের মাধ্যমে করে দিয়েছেন। এজন্য দালালকে এখন ৭ লাখ টাকা দেওয়া লাগবে। প্রতিনিয়ত মাসুম এভাবে টাকা দাবি করতে থাকলে এক পর্যায় মাসুমের বিরুদ্ধে মামলা করেন তার বোন। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, ভাগনের বিজিবির চাকরি হয়েছে শুনে ভাগনের স্বজনদের কাছে চাঁদাদাবি মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Tag :


























