০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

ফরিদগঞ্জে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি, মোঃ ফিরোজ আলম
  • Update Time : ০৪:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ১৭ Time View

ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি, মোঃ ফিরোজ আলম: চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি থানার মোড় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় থানার মোড়ে এসে শেষ হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজস্ব ও ব্যাংকিং বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, কেউ যদি জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, সে যেখানেই থাকুক তাকে খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা নৈরাজ্য যেন সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে বিএনপি ও দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

sonalishopbd.com

তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করা সবার দায়িত্ব। কোনো অপশক্তি যেন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ টিপু, কৃষক দলের সভাপতি হেলাল মাস্টার, নূর হোসেন, মোঃ ফিরোজ আলম, মোঃ নাসির হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

ফরিদগঞ্জে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

Update Time : ০৪:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬