০৯:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রায়পুরা থানার নবাগত ওসি মজিবুর রহমানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Reporter Name
  • Update Time : ০১:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ৩৮৫ Time View

রোমান পথিক, রায়পুরা:
নরসিংদীর রায়পুরা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রায়পুরা থানার সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় ওসি মজিবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস নির্মূল, কিশোর গ্যাং দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর প্রধান অগ্রাধিকার। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় সাংবাদিকরা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ব্যবসা, চুরি-ডাকাতি, কিশোর অপরাধসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। এসব বিষয়ে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন নবাগত ওসি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রায়পুরা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি নূর উদ্দিন আহম্মেদ, মোস্তুফা খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক ফোরামের উপদেষ্টা মেহেদী হাসান রিপন, সভাপতি হারুণ অররশিদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক, সাধারণ সম্পাদক অজয় সাহা, যুগান্তর প্রতিনিধি প্রণয় ভৌমিক, মোহনা টিভির প্রতিনিধি বিনা বেগম, আমার দেশ প্রতিনিধি আজিজুল ইসলাম, নরসিংদী টিভির ব্যুরোচিফ রোমান পথিক, এনটিভি প্রতিনিধি ফরহাদ আলমসহ আশরাফুল ইসলাম সবুজ, আল-আমিন, পারভেছ, শফিকুল ইসলাম, আব্দুল কাদির, সাধন দাস এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সভা শেষে দোয়ার মাধ্যমে সাংবাদিকরা নবাগত ওসি মজিবুর রহমানের দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

রায়পুরা থানার নবাগত ওসি মজিবুর রহমানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Update Time : ০১:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫