০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র উদ্ধার

রোমান পথিক
  • Update Time : ০৭:৪৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ২২৮ Time View

রোমান পথিক, রায়পুরা: নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে রায়পুরা থানার মির্জারচর ও চাঁনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মির্জারচর গ্রামের কবরস্থানের একপাশে বস্তায় মোড়ানো অবস্থায় একটি একনলা বন্দুক ও দুটি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে অভিযানকালে মোহিনীপুর বাজারের একপাশে বস্তায় প্যাঁচানো অবস্থায় আরও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট সন্ত্রাসীরা আগেভাগেই এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানে নেতৃত্ব দেন রায়পুরা আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দীক, পিএসসি। অভিযানে সেনাবাহিনীর ১২ ল্যান্সার্স-এর একটি দল, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে রায়পুরা থানা পুলিশের একটি দল এবং র‍্যাব-১১-এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি দল অংশগ্রহণ করে।সাম্প্রতিক সময়ে রায়পুরায় যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানে সন্ত্রাসী কার্যক্রম দমনে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে। এতে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র উদ্ধার

Update Time : ০৭:৪৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬