০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে খু*ন, মূলহোতা ১ নং আসামি রতন আলী র্যাবের হাতে গ্রে*ফ*তা*র স্টাফ রিপোর্টার
Reporter Name
- Update Time : ০৪:০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ২৭৯ Time View

আতিকুর রহমান : ফেসবুকে পরিচয়। এরপর প্রেম। গত ২০ নভেম্বর রাত পৌনে আটটার দিকে প্রেমিকার সাথে প্রথমবার দেখা করতে গিয়েছিল চলতি বছর এসএসসি পাশ করা শিহাব শেখ।
শিহাব রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বসন্তপুর গ্রামের মিজানুর রহমান রিপনের ছেলে। পাশের বান্দুড়িয়া এলাকায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে প্রেমিকার আত্মীয়স্বজনেরা তাকে তাড়া করে। আত্মরক্ষায় শিহাব রাতের অন্ধকারে মাঠের দিকে দৌড় দেয়। একপর্যায়ে সে পুকুরে ঝাঁপ দেয়। এ সময় কয়েকজন পুকুরে নেমে শিহাবকে মারধর করে। পরে তাকে পুকুর থেকে তুলে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। একপর্যায়ে শিহাব জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা শিহাবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে আইসিইউতে ১২দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ১ নভেম্বর দুপুরে তার মৃত্যু হয়।
শিহাবের মৃত্যুর পর হামলাকারীরা আত্মগোপনে চলে যায়। এর মধ্যে শনিবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজশাহী নগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব ও প্রেমতলি তদন্ত কেন্দ্র আইসি মোঃ মাকছুদ সহযোগিতায়। এসময় চাঞ্চল্যকর শিহাব হ*ত্যা মামলার প্রধান আসমি রতন আলীকে গ্রে*ফ*তা*র করে। এসময় চাঞ্চল্যকর শিহাব হ*ত্যা মামলার প্রধান আসমি রতন আলীকে গ্রে*ফ*তা*র করে। রতন গোদাগাড়ীর হাজিবান্দুড়িয়া গ্রামের
ইসলামের ছেলে।
এই ঘটনায় গোদাগাড়ী থানায় ৮/১০ জনের নামসহ অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের হয়। এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
Tag :


























