রাজশাহীর গোদাগাড়ীতে নিখোঁজ
রাজশাহীতে যুবক নিখোঁজ: পরিবারের আকুতি, সন্ধান চায় স্বজনরা
- Update Time : ০৩:২০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ২৬৯ Time View

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে পরিবার ও এলাকাবাসীর মাঝে। নিখোঁজ যুবকের নাম মোঃ ইউসুফ আলী (২৮)। তিনি গোদাগাড়ী উপজেলার(বোগদামারী) গোপালপুর এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে হঠাৎ করে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি ইউসুফ আলী। এরপর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা চেকের লুঙ্গি এবং গেঞ্জি, যার নিচের অংশ সাদা ও উপরের অংশ কালো রঙের। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি। এছাড়াও তার দুই পায়ের আঙুল হাঁটুর দিকে কিছুটা বাঁকা এবং লেংড়া হয়ে হাঁটেন বলে জানা গেছে।
পরিবারের দাবি, ইউসুফ আলী মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন, যা তার নিখোঁজ হওয়ার পেছনে কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সবার কাছে আকুল আবেদন জানানো হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ:
০১৮৭০১৮৯৬১১
০১৩৪৯৭৫৬৫৯৫
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত তাকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার আশায় দিন গুনছে তার পরিবার।





























