০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

মান্দায় ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার, গ্রেফতার ১

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৪:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ Time View

নওগা প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ। এ ঘটনায় শ্রী রিপন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্ট ২০২৬ তারিখ রাত ৭টা ৪০ মিনিটে মান্দা থানাধীন ৫ নম্বর গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানকালে গ্রেফতারকৃত আসামি শ্রী রিপন (৩০), পিতা—মৃত গৌরবুল্লা, মাতা—শ্রীমতী ময়না-এর পূর্বদুয়ারী ঘরের উঠানে থাকা টিউবওয়েলের পশ্চিম পাশে মাটির তৈরি বড় হাঁড়ির মধ্যে রাখা ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা অনুযায়ী উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

মান্দায় ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার, গ্রেফতার ১

Update Time : ০৪:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬