১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

মনোনয়ন জমা শেষ দিনে রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান

Reporter Name
  • Update Time : ০৩:৩৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ১৯৫ Time View

মোঃ নাসিরউদ্দিন, ক্রাইম রিপোর্টার :
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (দাঁড়ি পাল্লা প্রতিক) প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাইমা খানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
একইদিন এর আগে দুপুরে তিনি রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার এবং গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুস সাদাত রত্নের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক,
সেক্রেটারী গোলাম মোর্তুজা, জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জেলা মসজিদ মিশন সভাপতি মাওলানা জামিলুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক কামারুজ্জামান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদির, গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমির নোমায়ন আলী, তানোর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি আক্কাস আলী,উপজেলা ভাইস-চেয়ারম্যান(সাবেক) আব্দুর রহিম মোল্লা ও পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) জামায়াতের আমির মাওলানা জুয়েল রানাপ্রমুখ।
মনোনয়নপত্র জমা শেষে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমরা আশা করছি আগামী নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ। অতীতে দেশের জনগণ ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদী শাসন দেখেছেন। দেশের মানুষের কোন কল্যাণ তারা করতে পারেননি। বরং দেশের বিভিন্ন ধরনের ক্ষতিসাধন তারা করেছেন। এবার জনগণ জামায়াতে ইসলামীকে হৃদয়ে স্থান দিয়েছেন। এবার ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থার জন্য জনগণ উন্মুখ হয়ে আছেন। আল্লাহ এবার জামায়াতে ইসলামীকে বিজয় দান করবেন। আপনারাও জামায়াতের এই কাফেলায় সামিল হবেন, ইনশাআল্লাহ।
এ সময়ে তানোর উপজেলা, দুই পৌরসভা এবং প্রতিটি ইউনিয়ন (ইউপি) পর্যায়ের জামায়াতে ইসলামী এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

মনোনয়ন জমা শেষ দিনে রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান

Update Time : ০৩:৩৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫