https://www.facebook.com/obaidul1991
ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া
- Update Time : ০৩:৪২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ২৯ Time View

বিশেষ প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে নিখোঁজ হওয়া ৬ বছর বয়সী শিশু নিসাতের মরদেহ দুইদিন পর বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বাড়ির সামনে খেলাধুলার সময় এক অজ্ঞাতপরিচয় নারী শিশুটিকে সঙ্গে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ না পেয়ে পরিবার উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে থাকে এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালায়।
আজ (১৭ এপ্রিল) বাড়ির পাশের একটি অপরিচ্ছন্ন স্থানে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, এলাকায় দুর্গন্ধ ছড়ালে তাদের সন্দেহ হয়। পরে অনুসন্ধান করে একটি বস্তার ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান তারা।
স্থানীয়দের ধারণা, শিশুটিকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।




























