০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজয়নগর কলোনিতে ধানের শীষের প্রচারণা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Reporter Name
- Update Time : ০৩:৪৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ৩০১ Time View

মো: আতিকুর রহমান :
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ৭ নং দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এবং ৮ নম্বর ওয়ার্ডের বিজয়নগর কলোনি গ্রামে ধানের শীষের পক্ষে প্রচারণা, প্রস্তুতি আলোচনা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন স্যারের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় চা-চক্র ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ নং দেওপাড়া ইউনিয়নের সম্মানিত সভাপতি আব্দুল হাই (টুনু), ৮ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব দেন। বিজয়নগর কলোনিতে প্রচারণা চলাকালে স্থানীয় নেতাকর্মীরা।
Tag :























