বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গনরোধে পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম
বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গনরোধে জরুরি পদক্ষেপ, পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম
- Update Time : ০৫:৪৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / ১০৮ Time View

চট্টগ্রাম (বাঁশখালী) প্রতিনিধি : বাঁশখালীর উপকূলীয় অঞ্চলে ভাঙন কবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন বাঁশখালীর সাংসদ অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি। এ সময় তিনি ঝুঁকি এড়াতে জরুরিভিত্তিতে অস্থায়ী বাঁধ নির্মাণের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চট্টগ্রামকে নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের দক্ষিণ প্রেমাশিয়া এলাকায় জোয়ারে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ নির্দেশনা দেন।
জহিরুল ইসলাম এমপি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন। ভাঙন কবলিত বেড়িবাঁধ দেখে তাৎক্ষণিকভাবে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দু’এক দিনের মধ্যেই কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আপাতত জোয়ারের পানি প্রবেশ বন্ধে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। পরবর্তীতে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ হাতে নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভাঙনকবলিত স্থানে প্রয়োজনীয় মাটি পাওয়া যাচ্ছে না। তবে জিও ব্যাগ বসিয়ে হলেও ২-৩ দিনের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী (বাঁশখালী) অনুপম পাল, পিডিএল-এর প্রজেক্ট ম্যানেজার মুহাম্মদ সাদিকুল ইসলাম, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহি উদ্দিন, সাংগঠনিক সস্পাদক জিএম সাইফুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান, ইউনিয়ন জামায়াতের আমীর দেলোয়ার হোসাইন প্রমূখ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (বাঁশখালী) অনুপম পাল জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনায় দ্রুত অস্থায়ী বাঁধ নির্মাণকাজ শুরু করা হবে। পিডিএল কর্তৃপক্ষও জরুরি সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে।



























