ঠাকুরগাঁও জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ
পুলিশ কনস্টেবল নিয়োগ বিষয়ে হরিপুরে জনসচেতনামূলক সভা করলেন ঠাকুরগাঁওয়ের এসপি বেলাল হোসেন
- Update Time : ০৩:৫৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ১০৪ Time View

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিষয়ে চাকুরী প্রত্যাশী ছাত্র ছাত্রী ও অভিভাবক দের নিয়ে জনসচেতনামূলক আলোচনা সভা করেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বেলাল হোসেন। রবিবার (২৯ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে হরিপুর উপজেলায় সরকারি মোসলেম উদ্দির কলেজ মাঠে হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বেলাল হোসেন। এ সময় তিনি বলেন, পুলিশ কনস্টেবল পদে চাকুরীর জন্য কোনো তদবির করতে হয়না। দালাল ও প্রতারক চক্রের ফাঁদে পরবেন না। নিজের যোগ্যতা ও চাকুরী নিয়োগ অনুযায়ী চাকুরী হয়। অনিয়ম দুর্নীতি, মাদক ও আত্নহত্যার বিষয়ে সকলকে সচেতন হওয়া জরুরী। সভায় আরো বকতব্য রাখেন ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার, হরিপুর সরকারি মোসলেম উদ্দিন কলেজের অধ্যক্ষ্য সৈয়দুর রহমান। সভা সঞ্চালনা করেন শুনি তদন্ত শরীফ। সভায় ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, পুলিশ,সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক সহ ৪শতাধিক স্থানীয় জনসাধার উপস্থিত ছিলেন।




























