০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট

মোঃ নাসিরউদ্দিন
  • Update Time : ০৩:৩৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩১ Time View

মোঃ নাসিরউদ্দিন (সটাফ রিপোর্ট) : রাজশাহীর পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। জানা গেছে,রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ অভিযান পরিচালনা করেন। উপজেলার দীঘলকান্দী ও বানেশ্বর মাদক বিক্রেতা এবং মাদকসেবীদের ধরতো অভিযান পরিচালনা করা হয়। এদিন অভিযানে মোট ৪ জনকে আটক করা হয়।

আটককৃত প্রত্যেককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়।অভিযানে পুঠিয়া থানা পুলিশ সহযোগিতা করেন। আটককৃতরা হলেন-বানেশ্বর গ্রামের সিকান্দার আলীর পুত্র নাসির আলী, খুটিপাড়া গ্রামের নকির উদ্দিনের পুত্র মেহেদী হাসান ও হামিদের পুত্র রফিকুল ইসলাম ও দীঘলকান্দী গ্রামের আব্দুল মান্নানের পুত্র হাফিজুর রহমান রনি। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা এবং মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে। #

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট

Update Time : ০৩:৩৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬