০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া জানান, মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র, জুনিয়র ও বিশেষ ক্যাটাগরিতে উপজেলা পরিষদ চত্বরে ১৯টি স্টলে তাদের বিজ্ঞান উদ্ভাবনি প্রজেক্ট উপস্থাপণ, প্রদর্শন ও সরকারি কলেজ মিলনায়তনে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রতিবছর শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনোস্কো ও আগামীদিনের ক্ষুদে বিজ্ঞান উদ্ভাবক হিসেবে উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়ে থাকে।
নাচোলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন
মোঃ নজরুল ইসলাম
- Update Time : ০২:২২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ৭০ Time View
নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দু’দিন ব্যাপি এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া। উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী(এলজিইডি) সাদেকুল ইসলাম, কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েশ, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, , পৌর আমির বাংলাদেশ জামায়াতে ইসলাম ,নাচোল পৌর শাখা,
মোঃ মনিরুল ইসলাম,কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ও নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক উপস্থিত ছিলেন।
মোঃ মনিরুল ইসলাম,কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ও নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া জানান, মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র, জুনিয়র ও বিশেষ ক্যাটাগরিতে উপজেলা পরিষদ চত্বরে ১৯টি স্টলে তাদের বিজ্ঞান উদ্ভাবনি প্রজেক্ট উপস্থাপণ, প্রদর্শন ও সরকারি কলেজ মিলনায়তনে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
প্রতিবছর শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনোস্কো ও আগামীদিনের ক্ষুদে বিজ্ঞান উদ্ভাবক হিসেবে উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়ে থাকে।
Tag :


























