০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

নিরাপদ মাতৃত্বে গর্ভকালীন যত্নের আহ্বান, সম্মাননা পেলেন ১২০ মা

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৩:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ২৯ Time View
স্টাফ রিপোর্টার, মোঃ মাসুদ রানা :নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গর্ভকালীন সময়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার গ্রহণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদ ও প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারিতে মায়েদের উৎসাহিত করতে রাজশাহীতে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী নগরের সিটি চার্চ হলরুমে ‘স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদ প্রসব সচেতনতা ও সম্মাননা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)। অনুষ্ঠানে স্বাস্থ্যকেন্দ্রে প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি সম্পন্ন করা ১২০ জন মাকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এম.এম. আঞ্জুমান আরা বেগম। তিনি বলেন, গর্ভবতী মায়েদের গর্ভকালীন সময়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি। অন্তত চারবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি মা ও শিশুর সুস্থতার জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, মাছ, মাংস, দুধ ও ডিমের মতো আমিষজাতীয় খাবারের পাশাপাশি শাকসবজি নিয়মিত খাদ্যতালিকায় রাখা প্রয়োজন। গর্ভাবস্থায় কোনো জটিলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সেবা নিতে হবে। নিরাপদ প্রসবের জন্য প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যকেন্দ্রে সন্তান জন্মদানে সবাইকে উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে নিজের নরমাল ডেলিভারির অভিজ্ঞতা তুলে ধরেন রাজশাহী নগরের ১৭ নম্বর ওয়ার্ডের বড়বনগ্রাম এলাকার মা সুমাইয়া আক্তার মিম। তিনি জানান, গত ১৬ মে তাঁর সন্তান জন্মগ্রহণ করেছে। গর্ভাবস্থায় তিনি নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করেছেন এবং স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদে সন্তান জন্ম দিতে পেরে স্বস্তি পেয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে শুধু মাকে নয়, পরিবারের সদস্যদেরও সচেতন হতে হবে। গর্ভাবস্থায় মায়ের পুষ্টি, বিশ্রাম ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা পরিবারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। নরমাল ডেলিভারি নিয়ে অযথা ভয় না পেয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে মায়েদের উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহীর সিনিয়র প্রোগ্রাম অফিসার নিলু বেগম। তিনি বলেন, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবারের আয় বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
তিনি জানান, রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে গর্ভবতী ও প্রসূতি মায়েদের গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সেবা নিশ্চিত করতে Timed & Targeted Counseling (TTC) মডেলের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি সম্পন্ন করা ১২০ জন মাকে উৎসাহিত ও সম্মান জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার ফিলিপ আরিন্দা ‘ফাইভ জিরো প্লাস’ ক্যাম্পেইনের বিভিন্ন লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন, কোনো শিশু যেন অভুক্ত বা অপুষ্টিতে না থাকে, বিদ্যালয় থেকে ঝরে না পড়ে, শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধ হয়—এসব লক্ষ্য সামনে রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য বর্জনের বিষয়েও জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এডিপির প্রোগ্রাম অফিসার রিপন হালদার। এ সময় সংস্থাটির জুনিয়র প্রোগ্রাম অফিসার অর্জুন রায়সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্মাননা পাওয়া ১২০ জন মা নিরাপদ মাতৃত্ব, স্বাস্থ্যকেন্দ্রে প্রসব এবং গর্ভকালীন যত্ন বিষয়ে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

নিরাপদ মাতৃত্বে গর্ভকালীন যত্নের আহ্বান, সম্মাননা পেলেন ১২০ মা

Update Time : ০৩:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬