নরসিংদীর মাধবদী পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জিপিএ-৫. ০০ প্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান
- Update Time : ০৫:২৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ১৪০ Time View

আবুনাঈম রিপন:নিজস্ব প্রতিনিধি।। নরসিংদীর মাধবদী পৌরসভা কর্তৃক ২২ইং নভেম্বর রবিবার এসএসসি/সমমান পরীক্ষা ২০২৫ -এ মাধবদী পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে জিপিএ -৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সদর,নরসিংদী ও প্রশাসক, মাধবদী পৌরসভা, আসমা জাহান সরকারের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, মোঃ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ, মাধবদী থানা, আবুল কালাম আজাদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নরসিংদী সদর, নরসিংদী। এছাড়াও সম্মানিত অভিভাবকমন্ডলী, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষকগণসহ পৌরসভার কর্মকর্তা -কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন।


























