দোকান শ্রমিক আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন ফলপ্রসূ নির্বাচন করতে হলে প্রয়োজনীয় সংস্কার অতীব জরুরী -ইসলামী শ্রমিক আন্দোলন
- Update Time : ০১:৪৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ৭৩৬ Time View
ফেসবুক: https://www.facebook.com/BangladeshNezameislamparty
ইউটিউব:www.youtube.com/@bangladeshnezameislamparty
ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান বলেছেন, নির্বাচন নির্বাচন বলে একটি দল জিগির তুলেছে। অথচ জনগণেল চাহিদা হলো রাষ্ট্্র সংস্কার ছাড়া কোন নির্বাচন নয়। তাছাড়া বিগত ৫৪ বছল যারা দেশ পরিচালনা করেছে তারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তাছাড়া নির্বাচন তো অনেক হয়েছে। তাতে কী জনগণের সমস্যার সমাধান হয়েছে? হয়নি। কেবল একটি নির্বাচনই সমাধানের পথ নয়। ফলপ্রসূ নির্বাচন করতে হলে প্রয়োজনীয় সংষ্কার অতীব জরুরী।
হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের চিন্তা-চেতনাকে পাশ কাটিয়ে কোন সিদ্ধান্ত নিলে জনগণ তা মেনে নিবে না। বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবে সরাসরি ১১টি প্রস্তাব কুরআনের সাথে সাংঘর্ষিক। কুরআনের বিরুদ্ধে গিয়ে যারা প্রস্তাব করেছে তাদের কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। আল্লাহ পাক নারীদের অধিকার কুরআনে বর্ণিত করেছেন। এ অধিকার খর্ব করে পশ্চিমা চিন্তা-চেতনা এদেশে বাস্তবায়নের চিন্তা করলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। ইসলাম সবচেয়ে বেশি অদিখার দিয়েছে নারীদেরকে। সমান অধিখারের নামে নারীদের অসম প্রতিযোগিতায় যারা ঠেলে দিতে চায়, আর যাই হোক তারা নারীদের সম্মান চায় না। তারা নারীদের ভোগ্যপণ্য বানাতে চায়।
আজ বিকেলে রাজধানীর দৈনিকবাংলার পুষ্পদাম রেস্টুরেন্টে দোকান শ্রমিক আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ আইয়ুব আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শাহাদাত হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া।
সম্মেলনে মাওলানা আবু মুসাকে সভাপতি, এম এ ওয়াহিদকে সিনিয়র সহ-সভাপতি ও শেখ মোঃ জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ২০২৫ ২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। পরে তাদেরকে শপথবাক্য পাঠ করানো হয়























