০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইব্রাহিম হোসেন রাজশাহী শহরে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও বিপুল পরিমাণ টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন একজন রিকশাচালক
Reporter Name
- Update Time : ০২:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ৩৮৬ Time View
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রেমতুলী ফরাদপুর গ্রামের আবুল হোসেন রাজশাহী শহরে রিকশা চালান । ০৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকালে তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন উপশহর এলাকা থেকে এক নারী যাত্রীকে রিকশায় তুলে বোয়ালিয়া থানার জিরো পয়েন্ট স্যান্ডেল পট্টি এলাকায় পৌঁছে দেন। নামার সময় যাত্রীটি অসাবধানতা বশত তার ব্যবহৃত একটি ছোট হ্যান্ডব্যাগ রিকশায় ফেলে রেখে চলে যান।পরবর্তীতে রিকশাচালক আবুল হোসেন ব্যাগটি খুলে দেখতে পান, এতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বাসার চাবি ও কিছু নগদ অর্থ রয়েছে। ব্যাগটির প্রকৃত মালিককে খুঁজে না পেয়ে এবং বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তিনি স্থানীয় একজন ব্যক্তির মাধ্যমে ডিসি সিটিটিসি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমানের নির্দেশক্রমে তাৎক্ষণিকভাবে রিকশাচালক আবুল হোসেনকে আরএমপির সদর দপ্তরে আনা হয়। পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো: গাজিউর রহমান, পিপিএম প্রয়োজনীয় অনুসন্ধানের মাধ্যমে ব্যাগটির প্রকৃত মালিককে আরএমপির সদর দপ্তরে উপস্থিত হতে অনুরোধ জানান। যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে হারানো হ্যান্ডব্যাগসহ মোবাইল ফোন ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
Tag :





























