০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজাপুর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে-২৬ এর কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত সহকারী অধ্যাপক মোঃ রেজাউল করিম
Reporter Name
- Update Time : ০৩:১৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ২১১ Time View

আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বড়ইয়া ডিগ্রি কলেজের আইসিটি বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ রেজাউল করিম।
উপজেলা শিক্ষা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দক্ষ পাঠদান, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাদান পদ্ধতির প্রয়োগ, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়। শিক্ষকতা জীবনে মো. রেজাউল করিম নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী জ্ঞান অর্জনে বিশেষ ভূমিকা রেখে আসছেন। তার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে আইসিটি বিষয়ে আগ্রহ ও দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
তার এই সাফল্যে বড়ইয়া ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। কলেজ কর্তৃপক্ষ এক প্রতিক্রিয়ায় জানান, মোঃ রেজাউল করিমের এ অর্জন প্রতিষ্ঠানটির জন্য গর্বের বিষয় এবং এটি ভবিষ্যতে অন্যান্য শিক্ষকদের আরও উৎসাহ বৃদ্ধি করবে বলে বিশ্বাস।
শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় মোঃ. রেজাউল করিমকে বিভিন্ন সামাজিক ও শিক্ষাসংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
Tag :



























