০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে গাঁজাসহ যুবক আটক: ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

আনিছুর রহমান 
  • Update Time : ০৩:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / ১২৭ Time View
  নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ হৃদয় হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ২৩:৪০ ঘটিকায় বাঁশখালী থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোশারফ আলী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ০২ পুরিয়া গাঁজাসহ হৃদয় হোসেনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত হৃদয় উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের নুরুল ইসলামের পুত্র।
​আটকের পর বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদ সাইফুল্লাহর নির্দেশে অভিযুক্তকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানি আকন্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শুনানি শেষে ধৃত যুবককে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সাথে নগদ অর্থদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে প্রেরণের আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে বাঁশখালী থানা পুলিশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ জানান। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে গাঁজাসহ যুবক আটক: ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

Update Time : ০৩:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬