০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : ০৫:৫২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / ১১৫ Time View

মহান মুক্তিযুদ্ধের সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস, গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের ওষুধনীতির অন্যতম প্রণয়নকারী। তাঁর অবদান দেশের স্বাস্থ্যখাতে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত।
রাজনীতির ক্ষেত্রেও তাঁর অবদান ছিল অপরিসীম। তিনি ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ছিলেন, ভাসানী জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন এবং তাঁর উদ্যোগেই গণতন্ত্র মঞ্চ গঠিত হয়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি গণতন্ত্র মঞ্চকে সক্রিয়ভাবে মাঠে নামিয়েছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম, প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, বিলকিস খন্দকার, নারী নেত্রী সাহানা বেগমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
(প্রেস বিজ্ঞপ্তি )
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

Update Time : ০৫:৫২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬