https://www.facebook.com/obaidul1991
শাপলা চত্বর গণহত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে : মোঃ মাসুদ হোসেন
- Update Time : ১২:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ২৬ Time View

৫ই মে ২০২৬ মঙ্গলবার ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বর গণহত্যা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আকরাম খাঁ হলে সুশীল ফোরাম কর্তৃক আয়োজিত সুশীল ফোরামের সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহমুদ জুবায়ের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের নির্বাচিত সংসদ সদস্য এস এম কামাল হোসেন ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভায় বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন উপস্থিত থেকে তার বক্তব্যে বলেন, ২০১৩ সালের ৫ই মে দেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি হয়। দুপুর ২ টা থেকে লাশের সারি মঞ্চের সামনে জড়ো হতে শুরু করে। আমি সেই ঘটনার একজন প্রত্যক্ষ সাক্ষী। সেই আন্দোলনে আমি অংশগ্রহণ করি। রাত যখন গভীর হয় তখন ঘটে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভয়ংকর হামলা। ভারতের আধিপত্যবাদী গোষ্ঠীর ছত্রছায়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কুলাঙ্গার অপারেশন ফ্লাস আউটের নামে নিরস্ত্র আলেম-ওলামা ও এতিম কোরআনে হাফেজদের উপর হিংস্র গণহত্যা চালায়। দীর্ঘ প্রায় দুই বছর হয়ে গেল ফ্যাসিবাদের পতন হয়েছে অথচ অদ্যাবধি এই গণহত্যার বিচার এখনো জনগণ দেখতে পায়নি। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই গণহত্যার বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করার জোর দাবি জানান।(সংবাদ বিজ্ঞপ্তি)

























