১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

ঝালকাঠির নলছিটিতে পীর মোয়াজ্জেম হোসেন সড়কে চল্লিশ কাউনিয়া ফেরি চালুর দাবিতে মানববন্ধন

আমিনুল ইসলাম,
  • Update Time : ০১:১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / ১০৬ Time View
 ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠির বিষখালি নদীতে পীর মোয়াজ্জেম হোসেন ফেরি চালুর দাবিতে রবিবার (২২ মার্চ) বিকাল ৪টায় নলছিটি উপজেলার তেতুলবাড়িয়া এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি-নলছিটি আসনের মাননীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি,মোঃ রায়হান হাসান মোল্লা সাবেক সহ-সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল,রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক নেছাব আলী কামরুলসহ আরও অনেকে।
                                                                        https://www.facebook.com/obaidul1991
এক কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনে বক্তারা দ্রুত তেতুলবাড়িয়া- চল্লিশকাহনিয়া ফেরি চালুর দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল আহবায়ক সাইদুল ইসলাম রনি,সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য,আনিসুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় তারা বলেন, ফেরি চালু হলে রাজাপুর উপজেলার সাথে নলছিটি উপজেলাসহ অত্র রানাপাশা ইউনিয়নের বাসিন্দাদের সহজ যোগাযোগ সৃষ্টি হবে। এলাকাবাসীর যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পরবে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

ঝালকাঠির নলছিটিতে পীর মোয়াজ্জেম হোসেন সড়কে চল্লিশ কাউনিয়া ফেরি চালুর দাবিতে মানববন্ধন

Update Time : ০১:১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬