০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
আমিনুল ইসলাম,
- Update Time : ০১:৫৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ৮৭ Time View

আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর উওমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুল হোসেন তালুকদারকে হত্যাচেষ্টার প্রতিবাদে রাজাপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, প্রাথমিক শিক্ষক, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় উত্তর উওমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে রাজাপুরে শিক্ষক সমাজের ঐক্যবদ্ধ প্রতিবাদ দৃশ্যমান হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রাজাপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম।

Tag :























