০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

গোদাগাড়ীতে স্কুলে মোবাইল ও মোটরসাইকেল নিষিদ্ধ করলেন রাজশাহীর গোদাগাড়ীর ইউএনও

Reporter Name
  • Update Time : ১২:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ২১০ Time View
মোঃ আতিকুর রহমান :রাজশাহীর গোদাগাড়ীতে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে আসা নিষিদ্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ নির্দেশনা দেন তিনি।
উপজেলা প্রশাসনের পর্যবেক্ষণে দেখা গেছে, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের অপব্যবহার ও শ্রেণিকক্ষে অমনোযোগিতা বাড়ছে। অনেকেই ক্লাস চলাকালীন মোবাইলে ব্যস্ত থাকেন; কেউ গেমস, রিলস ও টিকটকে আসক্ত হয়ে পড়ছেন। এতে শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নৈতিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।রাজশাহীর গোদাগাড়ীতে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে আসা নিষিদ্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ নির্দেশনা দেন তিনি।
উপজেলা প্রশাসনের পর্যবেক্ষণে দেখা গেছে, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের অপব্যবহার ও শ্রেণিকক্ষে অমনোযোগিতা বাড়ছে। অনেকেই ক্লাস চলাকালীন মোবাইলে ব্যস্ত থাকেন; কেউ গেমস, রিলস ও টিকটকে আসক্ত হয়ে পড়ছেন। এতে শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নৈতিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইউএনও’র নির্দেশনার পরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক মামুন বলেন, “সন্তানদের পড়াশোনায় মনোযোগী রাখতে এই সিদ্ধান্ত সময়োপযোগী।” সহকারী প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মাসুম বলেন, “নিয়মিত তদারকি থাকলে শিক্ষার্থীরা আরও মনোযোগী হবে, শৃঙ্খলা ফিরবে।”
ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাতে এবং সড়ক দুর্ঘটনা রোধে সবাই একমত হয়েছেন। শিক্ষার্থীদের সৃজনশীল, শৃঙ্খলাবদ্ধ ও নৈতিকভাবে গড়ে তুলতেই এই সিদ্ধান্ত।”
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, “শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

গোদাগাড়ীতে স্কুলে মোবাইল ও মোটরসাইকেল নিষিদ্ধ করলেন রাজশাহীর গোদাগাড়ীর ইউএনও

Update Time : ১২:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫