১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিসিকুল ইউনিয়নে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের গণসংযোগ ও পথসভা
Reporter Name
- Update Time : ০৯:০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৮০ Time View

মোঃ আতিকুর রহমান : মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, গোদাগাড়ী–তানোরের গণমানুষের নেতা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রিসিকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে পর্যায়ক্রমে আরও ৮টি ওয়ার্ডে এই গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। এ সময় সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এই গণসংযোগ ছিল শুধু ভোটের প্রচারণা নয়—এটি ছিল দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা ও অনিয়মের বিরুদ্ধে সাধারণ মানুষের নীরব প্রতিবাদের প্রকাশ। পথে পথে মানুষের ভিড়, চোখে চোখ রেখে কথা বলা আর প্রাণ খুলে নিজেদের কষ্টের কথা তুলে ধরা—সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন ঘরে ঘরে গিয়ে মানুষের কথা শোনেন এবং তাদের আশ্বস্ত করে বলেন,
“এই জনপদ আর অবহেলিত থাকবে না। আপনাদের কণ্ঠই হবে আমার রাজনীতির দিকনির্দেশনা।”
তিনি আরও বলেন,
“রাজনীতি আমার কাছে ক্ষমতার সিঁড়ি নয়। রাজনীতি হলো মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার। ভোটের মর্যাদা, নাগরিক সেবা এবং ন্যায়বিচার—এই তিনটি হবে আমার রাজনীতির মূল অগ্রাধিকার।”
কাকন পৌরসভা ও আশপাশের প্রতিটি ওয়ার্ডে মানুষের মধ্যে নতুন করে আশার আলো জেগে উঠেছে। সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে—এই নেতৃত্ব কথার নয়, কাজের নেতৃত্ব।
ধানের শীষের পতাকাতলে এই গণজাগরণ ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়।
ইনশাআল্লাহ, জনতার শক্তি, ভালোবাসা ও ঐক্যের ওপর ভর করেই বিজয়ের সূর্য উদিত হবে
Tag :




























