০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

ট্রেনের ইঞ্জিনে গাঁজা পাচার: আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৮:৩৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ৮ Time View

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের ইঞ্জিন ব্যবহার করে গাঁজা পাচারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। র‍্যাবের অভিযানে এক লোকোমাস্টারকে আটক করা হয়েছে, তবে তার সহকারী পালিয়ে গেছে বলে জানা গেছে।
র‍্যাব ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনে মাদক পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আখাউড়া রেলওয়ে স্টেশনে ট্রেনটি থামানো হয়। পরে র‍্যাব সদস্যরা ট্রেনের ইঞ্জিনে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেন।
অভিযান চলাকালে ট্রেনের দায়িত্বে থাকা লোকোমাস্টারকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তবে তার সহকারী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পালাতক ব্যক্তিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রেখেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে একটি চক্র ট্রেনের ইঞ্জিন ব্যবহার করে মাদক পাচার করে আসছিল। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
র‍্যাব জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণ নির্ধারণসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

ট্রেনের ইঞ্জিনে গাঁজা পাচার: আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

Update Time : ০৮:৩৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬