১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের পক্ষ থেকে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : ১২:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ২১৯ Time View

স্টাফ রিপোর্টার: মোঃ আতিকুর রহমান : রাজশাহীর মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের উদ্যোগে আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি মো. গোলাম মোস্তফা মামুন। মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি রাজিব খাঁন ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন। এ সময় অতিথি ও আয়োজকরা পরস্পরকে ফুলের মালা পরিয়ে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল হোসেন, উপজেলা ঐক্য প্রেসক্লাবের সিনিয়র সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, দপ্তর সম্পাদক আল আমিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংবাদিকদের কল্যাণ, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

এ ধরনের অনুষ্ঠান সাংবাদিক সমাজের মধ্যে ঐক্য ও সহযোগিতার মনোভাবকে আরও শক্তিশালী করবে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের পক্ষ থেকে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

Update Time : ১২:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬