প্রসঙ্গ – রাস্তা তো নয়, যেন মরনফাঁদ ! ———- মোশারফ হোসেন
- Update Time : ০৯:৩৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ৫৭২ Time View
নরসিংদী (রায়পুরা) : রাস্তা তো নয়, যেন মরনফাঁদ ! রাস্তার বেহাল দশায় নাজেহাল এলাকাবাসী। বৃষ্টি
হলে আলগী বাজারের এই রাস্তা হয়ে ওঠে একেবারে ভয়াবহ! যাতায়াত করতে গিয়ে রীতিমত হিমসিম
খেতে হয় বহু মানুষকে। রায়পুরা উপজেলার মূছাপুর ইউনিয়নের অন্তর্গত নীলকুঠি বাজার থেকে আলগী
বাজার পর্যন্ত দীর্ঘ প্রায় ১৫ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষার সময় এই রাস্তা
দিয়ে চলাচল একেবারেই অসম্ভব হয়ে ওঠে। গ্রামবাসীদের কথায়, এই রাস্তা দিয়ে মূছাপুর,
মহেশপুর,রায়পুরা, মির্জাপুর ও চাঁনপুর ইউনিয়নের গ্রামের মানুষ যাতায়াত করেন প্রতিদিন। মূলত
একাধিক গ্রামের বাসিন্দাদের যাতায়াতের এটাই প্রধান রাস্তা। কিন্তু দীর্ঘদিনের সমস্যার এখনও
কোনও সমাধান হয়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এটা আর রাস্তা নেই, এখন ইরি জমি হয়ে
গিয়েছে। রোগী নিয়ে যেতে চরম সমস্যা হয়। আমরা নাজেহাল হয়ে উঠেছি। এই রাস্তার দ্রুত সংস্কার
হলে আমাদের অনেক সুবিধা হবে। স্থানীয়দের কথায়, এই রাস্তা দিয়ে রোগি নিয়ে যেতেও চরম
সমস্যায় পড়তে হয়। এছাড়া একাধিক পড়ুয়াকে বিদ্যালয়েও যেতে হয় এই রাস্তা দিয়েই। আলগী বাজারে
রয়েছে প্রীতিনেছা আইডিয়েল হাই স্কুল, নামকরা তাজুল উলুম মাদ্রাসা ও মুক্তিযোদ্ধা তায়েব উদ্দিন
হাই স্কুল এবং হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা এই রাস্তা দিয়ে স্কুলে যায়। তবে রাস্তার বেহাল
অবস্থার কারণে প্রতিনিয়ত ঘটে ছোট বড় দুর্ঘটনা। ফলে রাস্তার দ্রুত সংস্কার হোক সেটাই চাইছেন
এলাকাবাসী। বছর ছয়েক আগেই তৈরি হয়েছিল নতুন রাস্তা। তবে তিন বছরের মধ্যেই সেই রাস্তার
অবস্থা একেবারে বেহাল। গোটা রাস্তার মাঝে মধ্যেই খানাখন্দে ভরা, রাস্তার অবস্থা একদমই
চলাচলের অযোগ্য। রাস্তার অবস্থা যে বেহাল তা স্বচক্ষে দেখলেই বুঝা যাবে। তবে স্থানীয়রাও কবে
এই রাস্তা ঠিক হয় সেই অপেক্ষায় দিন গুনছেন।























