https://www.facebook.com/obaidul1991
নরসিংদীর পলাশে ৯৮৫ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত
- Update Time : ১১:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ৫ Time View

পলাশ ,নরসিংদী প্রতিনিধিঃ প্রশাসন দেশের মানুষের জন্য কাজ করবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘‘প্রশাসন দেশের মানুষের জন্য কাজ করবে। বাংলাদেশের নীতি নির্ধারণ করবেন জনপ্রতিনিধিরা, আর তা বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা। নীতি নির্ধারণ করা সরকারি কর্মকর্তাদের কাজ নয়।’’
শুক্রবার (২৬ জুন) নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়াম ও ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে পৃথকভাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৯৮৫ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে জিআর (general relief) চাল এবং ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ নগদ অর্থ বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তব্যে ড. আব্দুল মঈন খান বিগত সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ‘‘বিগত সময়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনকে দলীয়করণ করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। যে অর্থ দিয়ে এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ও দেশের কল্যাণ করা যেত।’’
আলোচনা সভা শেষে ড. আব্দুল মঈন খান উপজেলার শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জিআর-এর চাল ও গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ করেন।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম এ কাইয়ুম এবং পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।

























