১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নিম্নমানের খোয়া দিয়ে রাস্তার ঢালাই: সিংড়ায় সরকারি কাজে অনিয়মের অভিযোগ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৩:১৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৭৯ Time View

মোঃ ফরিদুল ইসলাম তালুকদার (নাটোর) প্রতিনিধি:   নাটোরের সিংড়া উপজেলার ৩ নং ইটালী ইউনিয়নে গ্রামীণ রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে ‘কাবিটা’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন একটি রাস্তায় ইটের পচা খোয়া ও নিম্নমানের উপকরণ দিয়ে ঢালাই কাজ চালানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার ৩ নং ইটালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামে এই অনিয়মের ঘটনা ঘটেছে। প্রকল্প অনুযায়ী, ইটালী-বনকুড়ি রাস্তা হতে বাঁশবাড়িয়া কবরস্থান অভিমুখে রাস্তা সংস্কার ও সিসিকরণ (ঢালাই) কাজ চলছে। কাবিটা ২য় পর্যায়ের এই প্রকল্পে ৩৫০ ফিট রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪ লক্ষ ৮৫ হাজার টাকা। সরেজমিনে দেখা যায়, রাস্তার ঢালাই কাজে ব্যবহৃত খোয়াগুলো অত্যন্ত নিম্নমানের। স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে স্থানীয় জনপ্রতিনিধি ও ৬ নম্বর ওয়ার্ড সদস্য কুরবান হোসেনের তত্ত্বাবধানে এই দায়সারা কাজ চলছে। রাস্তায় যে ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে তা মাটির মতো নরম এবং নিম্নমানের। সঠিক পরিমাণে সিমেন্ট ব্যবহার না করার ফলে ঢালাইয়ের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। জনপ্রতিনিধিকে বিষয়টি জানালেও তিনি কোনো তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছেন। অভিযুক্ত ওয়ার্ড সদস্য কুরবান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি অনিয়মের বিষয়টি এড়িয়ে যান। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, তদারকির অভাবে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না, যা দীর্ঘমেয়াদে রাস্তার ক্ষতি করবে। এ বিষয়ে জানতে চাইলে ৩ নং ইটালি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেসুর রহমান জানান, অন্যান্য রাস্তার চাইতে এই রাস্তার কাজের মান অত্যন্ত ভালো। ঢালাইয়ের সময় আমি উপস্থিত ছিলাম। ঢালাই এর কাজে ব্যবহৃত পচা খাওয়া এবং নিম্নমানের কাজ এ অভিযোগটি সম্পন্ন ভিত্তিহীন। বাঁশবাড়িয়া কবরস্থানগামী এই গুরুত্বপূর্ণ রাস্তাটি টেকসইভাবে নির্মাণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, সঠিক মান বজায় রেখে যেন রাস্তার বাকি কাজ সম্পন্ন করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

নিম্নমানের খোয়া দিয়ে রাস্তার ঢালাই: সিংড়ায় সরকারি কাজে অনিয়মের অভিযোগ

Update Time : ০৩:১৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬