https://www.facebook.com/obaidul1991
ধর্ষক আলমগীরের আশ্রয়দাতা পিএমও প্রেস উইংয়ের রনি ও সাংবাদিক নেতা কাদের গনি
- Update Time : ০৩:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ৯ Time View

এক নারীর সঙ্গে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কোষাধ্যক্ষ ও জামায়াতে ইসলামীর রোকন খন্দকার আলমগীর হোসাইনের শারিরীক সম্পর্কের আপত্তিকর ছয়টি ভিডিও ফাঁস হয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী এক নারী সাংবাদিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, দীর্ঘদিন হয়রানি এবং নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন নারী সাংবাদিকরা। একই সঙ্গে অভিযোগের প্রেক্ষিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) তার সদস্যপদ স্থগিতসহ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

খন্দকার আলমগীর হোসাইনকে রক্ষার চেষ্টা করছেন প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি ও সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী। তারা দীর্ঘদিন ধরে কথিত সাংবাদিক আলমগীরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। রনি দায়িত্বশীল পদে থেকে একজন ধর্ষবের পক্ষ নেওয়ার প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
সোমবার (২৫ মে) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নারী সাংবাদিক ঐক্য’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, আলোকচিত্রীরা অংশ নেন।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক আয়শা সিদ্দিকা ও সদস্য সচিব জেসমিন জুঁই বলেন, ‘এমন কলঙ্কিত ব্যক্তি যদি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের মতো ঐতিহ্যবাহী সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে নারী সাংবাদিকরা শঙ্কিত ও ভীতসন্ত্রস্ত বোধ করেন।’
তিনি আরও বলেন, সাংবাদিক সমাজের মর্যাদা ও কর্মপরিবেশ রক্ষায় খোন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মানববন্ধন থেকে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্তসাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৬ এর (গ), ৬(২) ও ৬(৩)-এ উল্লেখিত বিধান অনুসরণ করে ইউনিয়নের স্বার্থ, শৃঙ্খলা, নৈতিক স্খলন ও সুনামহানিকর কার্যকলাপের অভিযোগে খোন্দকার আলমগীর হোসেনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে কেন তার সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
ডিইউজে আরও জানায়, খোন্দকার আলমগীর হোসেন সংগঠনের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৯ অনুযায়ী নির্বাহী পরিষদের সদস্যদের মধ্য থেকে নতুন করে কাউকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হবে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
(বিজ্ঞপ্তি)


























