০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

মানিকগঞ্জে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ১২:৩৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ৩ Time View
বিশেষ প্রতিনিধি:মানব পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং তরুণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে Migratory Movements Research Unit (RMMRU)–এর আয়োজনে এবং CTIP Activist মিতু আক্তার-এর সহযোগিতায় মানিকগঞ্জের বায়রা উচ্চ বিদ্যালয়ে মানব পাচার প্রতিরোধ বিষয়ক এক ব্যতিক্রমধর্মী স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, রামরুর প্রতিনিধি কাজল আক্তার মিতু ও উজ্জল হোসেন উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানব পাচারের ঝুঁকি, নিরাপদ অভিবাসন, প্রতারণার বিভিন্ন কৌশল এবং সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, মানব পাচার একটি সামাজিক ব্যাধি, যা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও তরুণ সমাজকে একযোগে কাজ করতে হবে।
ক্যাম্পেইনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন মহল অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের চারটি দলে বিভক্ত করে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা মানব পাচার প্রতিরোধে নিজেদের মতামত, সচেতনতামূলক বার্তা ও করণীয় তুলে ধরে। পরে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ সচেতনতা দল গঠন করা হয়। এই দল মানব পাচার সংক্রান্ত কোনো ঘটনা জানতে পারলে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করবে এবং সহপাঠীদের মাঝেও সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করবে।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাই এখন থেকেই তাদের সচেতন ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে পারলে মানব পাচারের মতো অপরাধ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানায়।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

মানিকগঞ্জে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

Update Time : ১২:৩৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬