০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

ঝালকাঠির রাজাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান, ৩টি বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা 

আমিনুল ইসলাম
  • Update Time : ০৯:৫৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ৬ Time View
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় দুটি বিদ্যালয়ে এখনো জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনেই চলছে কোমলমতি শিশুদের পাঠদান। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে । শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
গত ১৫ জুন (সোমবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বিদ্যালয় তিনটি পরিদর্শন শেষে ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করেন।
পরিত্যক্ত ঘোষিত বিদ্যালয়গুলো হলো ৯৭ নং দক্ষিণ-পূর্ব রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩ নং পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৮৫ নং উত্তর কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৯৭ নং দক্ষিণ-পূর্ব রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই ‘ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়’ এর একটি নতুন বহুতল ভবন থাকায়, ইউএনও’র নির্দেশে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান সাময়িকভাবে সেখানে সরিয়ে নেয়া হয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

ঝালকাঠির রাজাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান, ৩টি বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা 

Update Time : ০৯:৫৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬