https://www.facebook.com/obaidul1991
চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ (ওসি) অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন বাঁশখালী থানার ওসি মোঃ রবিউল হক
- Update Time : ১২:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ৩৩ Time View

বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রাম জেলায় বিগত মে/২০২৬ মাসে পুলিশি কার্যক্রমে দক্ষতা, পেশাদারিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা এবং অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার সুযোগ্য ওসি রবিউল হক।
বুধবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ তাকে পুরস্কৃত করেন।
ওসি রবিউল হকের নেতৃত্বে বিগত মে মাসে বাঁশখালী থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, অপরাধী গ্রেফতার এবং মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে-মোট ৪৯টি মামলা রুজু এবং ৪৯টি মামলার নিষ্পত্তি।
১২৫টি বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি।
৬০টি ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারসহ ১৭৬টি ওয়ারেন্ট নিষ্পত্তি। নিয়মিত মামলায় ৭৫ জন আসামী গ্রেফতার। অভিযান পরিচালনা করে ২০৫৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার। ৬টি মাদক মামলায় ৯ জন আসামী গ্রেফতার। তাছাড়াও মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৫টি মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়েছে।
পুলিশ জানায়, বাঁশখালীতে নিয়মিত টহল বাড়ানোসহ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিরলস পরিশ্রম করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ করেন। ওসি রবিউল হক যোগদান পর থেকে থানা এলাকায় বিট পুলিশিং মিটিং এবং বিভিন্নস্থানে চিরনি অভিযান পরিচালনা করে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।
বাঁশখালী থানার এই সাফল্য আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন। ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষা এবং একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় বাঁশখালী থানা পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে যাবে।
ছবি ক্যাপশন (১), জেলা পুলিশ সুপারের হাত থেকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার গ্রহণ করছেন বাঁশখালীর ওসি রবিউল হক।

























