ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজির ২ আরোহী নিহত, আহত ২
- Update Time : ০২:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৩৭ Time View

জেলা প্রতিনিধি. ব্রাহ্মণবাড়িয়া :ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার বেজুড়া নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজির ২ জন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে১১ টাশ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


























