০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠির রাজাপুর মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী জাতীয় পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ষা নিক্ষেপে প্রথম স্থান অর্জন
ঝালকাঠি প্রতিনিধি
- Update Time : ০৭:২৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ৮৯৬ Time View

আমিনুল ইসলাম ,ঝালকাঠি প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ষা নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ফারজানা আক্তার। তিনি ঝালকাঠি জেলার রাজাপুরের মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী । ফারজানার পিতা রাজাপুর উপজেলার উত্তর মনোহরপুর গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমানের কন্যা। মোস্তাফিজুর রহমান পেশায় একজন দরিদ্র কৃষক। ফারজানা বাবা তার সন্তানের এ জাতীয় পুরস্কার অর্জনে আনন্দে আত্মহারা। তিনি বলেন শত পারিবারিক সমস্যা এবং প্রতিকূলতা থাকা সত্ত্বেও তার মেয়ের এ অদম্য প্রতিভা আটকে রাখা যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন তার স্কুলের শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনে জন্য আনন্দিত। তিনি তার মনের আনন্দ প্রকাশ করে বলেন আমার ছোট প্রতিষ্ঠান আজ জাতীয় পর্যায়ে বড় কৃতিত্বের জায়গায় অবস্থান নিয়েছে। তিনি এ সফলতার সাথে যুক্ত তার প্রতিষ্ঠানের অভিভাবক এবং শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Tag :
























