০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠির রাজাপুরে দিনের বেলায় প্রকাশ্যে মিলন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
ঝালকাঠিতে দিনের আলোতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
আমিনুল ইসলাম
- Update Time : ০৩:২৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ৫২ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে দিনের বেলায় প্রকাশ্যে মিলন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের পশ্চিম আদাখোলা ঈদগাহ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মিলন একই এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
স্বজনদের অভিযোগ, মিলনের সঙ্গে তার স্ত্রীলে রোজিনা এবং শ্বশুরবাড়ির সদস্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার এ বিরোধ মীমাংসার কথা ছিল। এদিন দুপুরে দাওয়াতে যাওয়ার পথে মিলন ঈদগাহ মসজিদ এলাকায় পৌঁছা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। নিহতের পরিবারের দাবি মিলনের শ্বশুর বাড়ির প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিলনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের স্ত্রী রোজিনা দাবি করেন, মিলনের সঙ্গে অনেকের শত্রুতা ছিল এবং তার পরিবারের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খালিদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই মিলনের মৃত্যু হয়েছে। তার শরীরে ১০-১২টি ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Tag :





























Mass comment blasting: $10 for 100k comments. All from unique blog domains, zero duplicates. I will provide a full report and guarantee Ahrefs picks them up. Email mailto:helloboy1979@gmail.com for payment info.If you received this, you know Ive got the skills.