০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক
আনিছুর রহমান
- Update Time : ০১:৪৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ১৯ Time View
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়ায়:- দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং কার্যক্রম এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক। অপরাধ দমনে অসামান্য কর্মদক্ষতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই গৌরবময় সম্মাননা প্রদান করা হয়।
গতকাল চট্টগ্রাম জেলা পুলিশের সদর দপ্তরে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেন চট্টগ্রামের সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ মাসুদ আলম।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানান।
সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় পটিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জিয়াউল হক বলেন, “চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গৌরব ও পরম অনুপ্রেরণার। এই অর্জন শুধুমাত্র আমার ব্যক্তিগত নয়, এটি আমাদের পুরো পটিয়া থানা টিমের সম্মিলিত প্রচেষ্টা, সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার ফসল।”
তিনি আরও বলেন, “এই গৌরবময় অর্জনে সঠিক দিকনির্দেশনা, সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণা প্রদানের জন্য আমি সম্মানিত পুলিশ সুপার মহোদয়সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সঙ্গে পটিয়া থানার সকল স্তরের অফিসার ও ফোর্সের অক্লান্ত পরিশ্রম, কর্মস্পৃহা ও চমৎকার টিমওয়ার্কের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া এ অনন্য অর্জন সম্ভব হতো না।
ওসি মুহাম্মদ জিয়াউল হক ভবিষ্যতেও আরও বেশি দায়িত্বশীলতা, সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় এবং আইনি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পেশাদারিত্ব ও জনসেবামূলক কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি হিসেবেই পটিয়া থানার ওসি মুহাম্মদ জিয়াউল হককে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
Tag :




















