০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

পরিবার ভাঙনের প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় কঠোর আইন প্রণয়নের দাবি

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ১১:০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ২৬ Time View

দেশে দিন দিন পারিবারিক বিচ্ছেদ বা তালাকের ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু সন্তানরা। অনেক ক্ষেত্রে দেখা যায়, তালাকের পর বাবা অন্যত্র বিবাহ করেন এবং মা-ও নতুন সংসার শুরু করেন। এর ফলে সন্তানদের কেউ সৎমায়ের কাছে অবহেলার শিকার হয়, আবার কেউ সৎবাবার সংসারে মানসিক কষ্ট নিয়ে বেড়ে ওঠে। এমন পরিস্থিতিতে শিশুদের ভবিষ্যৎ, শিক্ষা, মানসিক বিকাশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, সন্তান থাকা অবস্থায় হঠাৎ করে তালাকের সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা-মাকে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। তারা বলছেন, দাম্পত্য জীবনে সমস্যা থাকতেই পারে, তবে সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সমাধানের পথ খোঁজার চেষ্টা করা উচিত। কারণ একটি বিচ্ছিন্ন পরিবারে বেড়ে ওঠা শিশু অনেক সময় ভালোবাসা, নিরাপত্তা ও সঠিক দিকনির্দেশনা থেকে বঞ্চিত হয়। এ বিষয়ে অনেক অভিভাবক ও সমাজ সচেতন ব্যক্তির দাবি, ছেলে-মেয়ে থাকা অবস্থায় তালাকের আগে বাধ্যতামূলক পারিবারিক কাউন্সেলিং, সামাজিক সমঝোতা বৈঠক এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষার বিষয়টি আইনগতভাবে গুরুত্ব দেওয়া উচিত। পাশাপাশি তালাকের পর সন্তানের ভরণপোষণ, শিক্ষা ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন তারা। বিশেষজ্ঞদের মতে, সব সৎমা বা সৎবাবা খারাপ নন, অনেকেই সন্তানদের নিজের সন্তানের মতো লালন-পালন করেন। তবে যেসব ক্ষেত্রে শিশু নির্যাতন, অবহেলা বা মানসিক কষ্টের ঘটনা ঘটে, সেগুলোর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। শিশুদের অধিকার রক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন তারা। সচেতন নাগরিকদের ভাষ্য, “শিশুরা কোনো পারিবারিক বিরোধের শিকার হতে পারে না। তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ভাঙনের আগে শতবার ভাবা উচিত।” মো: জাহিদ হাসান গণমাধ্যম ও মানবাধিকার

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

পরিবার ভাঙনের প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় কঠোর আইন প্রণয়নের দাবি

Update Time : ১১:০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬