https://www.facebook.com/obaidul1991
সরিষাবাড়িতে ভূমি সেবা মেলা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
- Update Time : ১০:২৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ৩ Time View
বিশেষ প্রতিনিধি: জামালপুর সরিষাবাড়ীতে মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমিসেবা মেলা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা ভূমি প্রশাসন ও সঞ্চালনায় ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো আ ন ম ফরিদ উদ্দিন নিয়াজী ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নিবার্হী অফিসার আফরোজা আফসানা ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: ইকবাল হাসান , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, এবং অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেনারি সার্জন ডা. সুলতান সরকার , উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ , সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল , উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব হাসান তালুকদার লিটন , পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম পিন্টু , কামরাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জহুরুল ইসলাম প্রমুখ ।
এ সময় উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা ও ইউনিয়নভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তা এবং কর্মচারী গণ উপস্থিত ছিলেন ।





















