১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

কেশরহাট-মচমইল সড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রবি কর্মী গুরুতর আহত

Reporter Name
  • Update Time : ০৮:১৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ২৪৬ Time View

স্টাফ রিপোর্টার: মোঃ আতিকুর রহমান

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট থেকে মচমইলগামী সড়কের মরগার বিল এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রবি আজিয়াটা লিমিটেডের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মো. মতিউর রহমান (২২)। তিনি জাহানাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মুনতাজ। তিনি বর্তমানে রবি আজিয়াটা লিমিটেডে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে অফিসে যাওয়ার পথে জাহানাবাদ থেকে কেশরহাটের দিকে যাওয়ার সময় মরগার বিল এলাকায় পৌঁছালে হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী তার পথরোধ করে। ছিনতাইকারীদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে এবং তারা মুখে মাঙ্কি ক্যাপ পরা ছিল। এ সময় তাদের হাতে বড় আকারের একটি ছুরি ছিল।
পথরোধ করে ছিনতাইকারীরা মো. মতিউর রহমানের কাছে থাকা মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতে চেষ্টা করে। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তার শরীরে একাধিক ছুরিকাঘাত রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় বাসিন্দারা জানান, কেশরহাট-মচমইল সড়কটি বিলের ভেতর দিয়ে যাওয়ায় বেশ নির্জন। পর্যাপ্ত আলো ও নিয়মিত পুলিশি টহল না থাকায় এ সড়কে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেপ্তারসহ সড়কে নিয়মিত পুলিশি টহল, পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
“ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ছিনতাইকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
ঘটনাটি রাজশাহীর গ্রামীণ সড়কগুলোতে নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে এনেছে

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

কেশরহাট-মচমইল সড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রবি কর্মী গুরুতর আহত

Update Time : ০৮:১৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫