https://www.facebook.com/obaidul1991
কুমগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া
- Update Time : ১০:৫৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ৩৫ Time View

নাটোর প্রতিনিধি : যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নাটোরের সিংড়ায় পবিত্র ঈদুল আজহার নামাজ উদযাপিত হয়েছে। আজ সকালে উপজেলার বিভিন্ন ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই আকাশ ভাল থাকাই ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মেতে উঠেন সাধারণ মানুষ । সিংড়া উপজেলার অন্যতম জামাত অনুষ্ঠিত হয় কুমগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। সকাল ঠিক আটটাই অনুষ্ঠিত এই জামাতে এলাকার শত শত মুসল্লী অংশগ্রহণ করেন। উক্ত জামাতে ইমামতি করেন কুমগ্রামের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মুক্তি মোঃ শহিদুল ইসলাম। নামাজ শেষে খুতবায় দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ দোয়া দোয়া করা হয়। মোনাজাত শেষে মুসাল্লিরা একে অপরের সাথে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। আবহাওয়া ভালো থাকাইপ্রতিটি ঘরে ঘরে ছিল ঈদের চিড়া চরিত্র আনন্দ ও পারিবারিক আমেজ।
উপজেলার অন্যান্য ঈদগাহ ও মসজিদেও নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। এবং মুসল্লিরা সব জায়গায় ভাল ভাবে পসু কোরবানি করেছেন। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সবকটি ঈদগাহে মাঠে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।


























