https://www.facebook.com/obaidul1991
ঝিনাইদহে নাসীরুদ্দীনের পাটওয়ারীর উপর দুর্বৃত্তের হামলার নিন্দা
- Update Time : ০২:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ৭ Time View
হিংসাত্মক রাজনীতির কবল থেকে জাতি মুক্তি চায় –মাওলানা আহমদ আবদুল কাইয়ূম
ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীনের পাটওয়ারীর উপর দুর্বৃত্তের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলা করতে হবে কেন? এটা কোন সংষ্কৃতি? এ ধরণের প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতি দেশ দেশবাসী মুক্তি চায়।
আজ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, দীর্ঘদিন প্রতিহিংসার রাজনীতিতে জর্জরিত ছিল আমাদের এই দেশ। জুলাই বিপ্লব পরবর্তীতে মানুষ আশা করেছিলো এদেশে প্রতিহিংসার রাজনীতির অবসান হবে। কিন্তু সেই পুরোনো কায়দায় আবারো প্রতিহিংসার রাজনীতির চর্চা হচ্ছে। বাংলাদেশে আবারও সন্ত্রাসীদের আস্ফালন দেখছে।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরো বলেন, মানুষের বাকস্বাধীনতা হরণের চেষ্টা দেশের জন্য অশনিসংকেত। তিনি রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থি যে কোন কর্মকান্ড রুখে দিতে সরকারের প্রতি আহ্বান জানান। সেইসাথে পাটওয়ারীর উপর হামলাকারীদের খুঁজে বের করে দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানান।(বিজ্ঞপ্তি)





















