০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি , মোঃ জসীম উদ্দীন
  • Update Time : ০১:৩০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ৫১ Time View
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি , মোঃ জসীম উদ্দীন : আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ অক্টোবর (সোমবার) বিকেল ৪:০০ টায় বাঁশখালী উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক এবং পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ সাইফুল আমিন, ৫ নং কালিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং বাঁশখালী পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু তাহের।

সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ সার্বিক বিষয়ে আলোকপাত করেন। এ সময় বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ও সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Update Time : ০১:৩০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬