০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান

আবু নাঈম রিপন ,নরসিংদী থেকে
  • Update Time : ১২:০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৩ Time View

আবু নাঈম রিপন ,নরসিংদী থেকে : নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে ১০ইং অক্টোবর শনিবার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ বালু উত্তোলন বন্ধ, অস্ত্রধারী সন্ত্রাসী ও দাঙ্গাবাজ গ্রেফতার এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশ, এসআরবি, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পুলিশের নেতৃত্ব দেন রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর। নরসিংদী-ব্রাহ্মণবাড়িয়া দুই জেলার সীমান্তবর্তী চরাঞ্চল নিলক্ষা ও চরমধূয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। ঘটনাস্থলে বালু উত্তোলনের মেশিন কিংবা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অভিযান চলাকালে সন্দেহভাজনদের অধিকাংশ বাড়িঘর ছিল তালাবদ্ধ। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল এবং রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমানসহ এসআরবি ও ডিবির সংশ্লিষ্ট সদস্যরা অংশ নেন। প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলন ও চরাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান

Update Time : ১২:০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬