০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

শিবগঞ্জে আদিনা ফজলুল হক সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ

মোঃ জালাল উদ্দীন , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০১:০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ২ Time View

মোঃ জালাল উদ্দীন , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনার্স ১ম বর্ষ (২০২৫-২৬) এবং একাদশ (২০২৬-২৭) শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় আদিনা ফজলুল হক সরকারি কলেজ মাঠে কলেজ শাখা শিবিরের সেক্রেটারি মো: মাহবুব আলমের সঞ্চালনা ও শাখা সভাপতি মো: আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহেদী । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো: নোমান হোসেন নয়ন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা শিবিরের সভাপতি মো: শহিদুল্লাহ । এসময় স্বাগত জানিয়ে ফুল ও বিভিন্ন মনোমুগ্ধকর গানের মাধ্যমে নবীনদের বরণ করে ছাত্রশিবির । এরপর নবীন শিক্ষার্থীদের পড়ালিখা, শিষ্টাচার, জীবনের লক্ষ্য স্থিরকরণ, ক্যারিয়ার গাইডলাইন ও ভাষা সহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের উপর আলোচনা করেন বক্তারা । আলোচনা শেষে বিভিন্ন ছাত্রশিবিরের লোগো সংবলিত উপহার সামগ্রী, বই ও খাবার প্রদান করা হয় । বিভিন্ন আয়োজনের এই নবীনবরণ
অনুষ্ঠানে মুগ্ধ হয়ে ওঠে নবীন শিক্ষার্থীরা। এই কলেজে ইতিপূর্বে এমন সুশৃঙ্খল কোন অনুষ্ঠান হয়নি বলেও জানায় তারা । বিশেষ করে নবীনদের বরণে এমন মনোমুগ্ধকর আয়োজন এটাই প্রথম বলেও মন্তব্য করেন উপস্থিত সকলেই । অনুষ্ঠানে আদিনা কলেজ সাথী শাখা সভাপতি আসমাউল হুসনা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ৫৫০ জন নবীন শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

শিবগঞ্জে আদিনা ফজলুল হক সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ

Update Time : ০১:০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬