০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

সুন্দরগঞ্জের সর্বানন্দে আলোচনায় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ঠান্ডা মিয়া

শাহ মোঃ রেদওয়ান, ভ্রাম্যমান প্রতিনিধি, গাইবান্ধা
  • Update Time : ১২:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ১৮ Time View

শাহ মোঃ রেদওয়ান, ভ্রাম্যমান প্রতিনিধি, গাইবান্ধাঃ গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ৬নং সর্বানন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি’র ত্যাগী ও পরিক্ষিত নেতা এ. কে.এম নুরুন্নবী ঠান্ডা মিয়া। তার ব্যাপক জনসংযোগে পুরো সর্বানন্দ ইউনিয়ন জুড়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছেন তিনি।
তিনি ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও পেশাগত জীবনে নলডাঙ্গা ডিগ্রী কলেজের একজন শিক্ষক। তিনি ১৯৮৬ সাল থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। ছাত্রজীবন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ৬নং সর্বানন্দ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সদস্য সচিব।
দলীয় সূত্রে জানা যায়, ফ্যাসিস্ট সরকারের আমলেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন। ২০১৬ সালে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী হিসেবে তিনি ধানের শিষ প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন। বিভিন্ন সময়ে দলীয় আন্দোলন ও সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি অনেক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন।
জানা গেছে, ৬নং সর্বানন্দ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৫ হাজারেরও বেশি। এই বিপুল সংখ্যক ভোটারের মাঝে তিনি এত পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন।
এলাকাবাসীর মতে তিনি একজন শিক্ষিত, সৎজ্জন ব্যক্তি এবং গরীবের বন্ধু হিসেবে পরিচিত। সুখে-দুঃখে তিনি সব সময় সাধারণ মানুষের মাঝে থাকেন।
সরেজমিনে দেখা গেছে, তিনি প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় সাধারণ মানুষের সাথে জনসংযোগ করে যাচ্ছেন।
জনসংযোগকালে তিনি বলেন, অতীতে তিনি জনগণের পাশে ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি প্রতিশ্রুতি দেন, দল যদি তাকে মনোনয়ন দেয় এবং জনগণ তাকে নির্বাচিত করে, তাহলে তিনি সর্বানন্দ ইউনিয়নকে একটি মডেল, মাদক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। সর্বক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
এ লক্ষ্যে তিনি দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ সহ সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

সুন্দরগঞ্জের সর্বানন্দে আলোচনায় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ঠান্ডা মিয়া

Update Time : ১২:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬