https://www.facebook.com/obaidul1991
পুটিয়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেে ইউনিয়নবাসীর দোয়া চেয়েছেন শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম
- Update Time : ০৪:৩৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ৮ Time View

পুটিয়া ইউনয়ন প্রতিনিধি (রহমত উল্লাহ) :শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বইতে শুরু করেছে নির্বাচনী হাও য়া। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চায়ের কাপে চলছে নানা হিসাব-নিকাশ। এর মাঝেই ইউনিয়নটির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এক তরুণ নেতার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। তিনি হলেন শেরপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক এবং শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, পুটিয়া ইউনিয়নের যুবসমাজ এবং সাধারণ মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ মইনুল ইসলাম। এলাকার সাধারণ মানুষ ও যুবসমাজ তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে চাইছে। বিশেষ করে শেরপুর ও ভরতেরকান্দি এলাকার সর্বস্তরের জনগণ তাকে প্রার্থী হওয়ার জন্য জোর দাবি জানাচ্ছেন এবং নির্বাচনে অংশ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন বলে লোকমুখে ব্যাপক আলোচনা চলছে।
জানা গেছে, মইনুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সামাজিক কর্মকাণ্ড এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা এবং সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
মইনুল ইসলামের সম্ভাব্য প্রার্থী হওয়ার এই গুঞ্জনে পুটিয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, আগামী দিনে স্থানীয় রাজনীতি ও নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত কী সমীকরণ তৈরি হয়।




























